ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই চতুর্থবারের মতো ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অধিবেশন চলাকালে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

সরকারি দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেয় বিরোধী দল। বিশেষ কমিটির বৈঠকে হওয়া সমঝোতা উপেক্ষা করে সংশোধিত আকারে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ পাস করা হয়েছে বলে দাবি তাদের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এর আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, এর আগের দিনও একটি বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৮ বার পড়া হয়েছে