ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

এক ভিসায় ঘোরা যাবে উপসাগরীয় ছয় দেশ, জিসিসির নতুন উদ্যোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চলতি বছরের শেষ দিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে একক পর্যটন ভিসা, যার নাম ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থ ও পর্যটনমন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি জানিয়েছেন, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হবে।

তার মতে, ইউরোপের শেনজেন ভিসার আদলে তৈরি এই নতুন ভিসা নিয়ে ভ্রমণকারীরা জিসিসির অন্তর্ভুক্ত ছয়টি দেশে—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত—সহজেই ভ্রমণ করতে পারবেন। আঞ্চলিক সহযোগিতা জোরদার ও উপসাগরীয় অঞ্চলকে একক পর্যটন গন্তব্য হিসেবে উপস্থাপনের লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

আমিরাতের সংবাদ সংস্থা ওয়াম-কে দেয়া এক সাক্ষাৎকারে তৌক আল মারি জানান, পরীক্ষামূলক প্রয়োগ শেষে দ্বিতীয় ধাপে ভিসাটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। তবে, ঠিক কবে থেকে এই ভিসা কার্যকর হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

এর আগে, গত ১৬ জুন খালিজ টাইমস-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং শিগগিরই তা চালু হবে।

যদিও এখন পর্যন্ত ভিসার মেয়াদ ও ফি সংক্রান্ত বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন এটি অঞ্চলের ভ্রমণশিল্পে বড় পরিবর্তন আনবে।

সূত্র: খালিজ টাইমস

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২০১ বার পড়া হয়েছে