ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

এনসিপির নেতৃত্বে জোটের খবর ভিত্তিহীন: গণঅধিকার পরিষদের রাশেদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গণঅধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে জোট গঠন করছে—এমন খবর সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে স্পষ্ট মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, “এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদের জোট করার খবর শতভাগ মিথ্যা।” তিনি আরও জানান, এনসিপির পক্ষ থেকে যৌথ নেতৃত্বে জোট করার একটি প্রস্তাব এসেছে, তবে গণঅধিকার পরিষদ মনে করে, এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।

তার মতে, গণঅধিকার পরিষদ ও এনসিপির সম্ভাব্য একীভূত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল “অশোভন, অপরিপক্ব ও অরাজনৈতিক”।

রাশেদ খাঁন আরও লিখেছেন, “রাজনীতি কোনো পুতুল খেলার মতো নয় যে, ইচ্ছামতো সম্পর্ক গড়ে আবার ভেঙে দেওয়া যাবে। কিছু করতে গেলে উদারতা ও আন্তরিকতা জরুরি। আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই পরিপক্বতা ও উদারতা দেখা যাক, তারপরই নির্বাচনী জোট নিয়ে আলোচনা সম্ভব।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
৬২ বার পড়া হয়েছে