ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক Logo দাড়ি-টুপি নিয়ে কটূক্তি পুরনো দমনমূলক সংস্কৃতির অংশ: এমপি হানজালা

এপস্টেইন ইস্যুতে কংগ্রেসের সামনে হাজির হতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চলমান তদন্তে সাক্ষ্য দিতে সম্মতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হাউজ ওভারসাইট কমিটির নির্দেশনা মানা না হলে তাদের বিরুদ্ধে ‘কংগ্রেস অবমাননা’র প্রস্তাব উত্থাপনের সম্ভাবনা তৈরি হওয়ার কয়েক দিন আগেই তারা এই সিদ্ধান্তের কথা জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রায় ৪৩ বছর পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের তদন্ত প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তবে ক্লিনটন দম্পতির দাবি, এই তদন্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এটি প্রতিপক্ষকে হেনস্তা করার কৌশল মাত্র। অতীতে এপস্টেইনের সঙ্গে পরিচয় থাকার কথা স্বীকার করলেও তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতেন—এমন অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন বিল ক্লিনটন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের ব্যক্তিগত জেটে বিল ক্লিনটনের ভ্রমণসংক্রান্ত নথি এবং কিছু পুরোনো ছবি প্রকাশ করেছে। সেসব ছবিতে তাকে এপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি রিসোর্টে দেখা যায়—যেখানে একটি ছবিতে সুইমিং পুলে এবং অন্যটিতে হট টাবে বিশ্রাম নিতে দেখা গেছে।

তবে এসব ছবিকে বহু বছরের পুরোনো উল্লেখ করে ক্লিনটন দম্পতি জানান, এপস্টেইনের সঙ্গে তাদের সম্পর্ক প্রায় দুই দশক আগেই শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
৪৫ বার পড়া হয়েছে