ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা Logo সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয়

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই দিনে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যেন দেশের মানুষের প্রত্যাশা পূরণে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা যায়।

তিনি আরও বলেন, জনগণ যে ধরনের দেশ দেখতে চায়, সেই লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করে যাবে এবং সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান।

প্রধানমন্ত্রী বক্তব্যে ১৯৭১ এবং ২০২৪ সালের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
৩২ বার পড়া হয়েছে