ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

ককটেল ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে আইনে গুলির অনুমতি রয়েছে: ডিএমপি কমিশনার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজন হলে গুলি চালানোর ক্ষমতা পুলিশের আইনেই উল্লেখ আছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে কমিশনার জানান, সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানের জন্য নতুন এই সাপোর্ট সেন্টার দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে।

সম্প্রতি পল্লবী থানার সামনে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এমন আক্রমণ পুলিশের মনোবল দুর্বল করে দিতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অসদাচরণ বা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনের সড়কে তিন দফা ককটেল বিস্ফোরণ ঘটে। এতে থানার এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন।
শেখ সাজ্জাত আলী আরও সতর্ক করে বলেন, যদি পুলিশ দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয়, তবে নাগরিকদের হয়তো আবারও নিজ দায়িত্বে এলাকায় পাহারা দিতে হতে পারে—যেমনটি আগেও ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে