ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব: প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্রক্রিয়ায় একমত হলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। তবে বিস্তৃত সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সাথে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এটি আমাদের জন্য একটি রূপান্তরমূলক সময়। প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অগ্রাধিকার পুননির্ধারণে মনোনিবেশ করছে অন্তর্বর্তীকালীন সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশে নার্সের ঘাটতি রয়েছে। সরকার নার্সদের প্রশিক্ষণ দিতে চায়। যাতে তারা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের জন্যও উপযোগী হয়। এ সময় দেশের স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভ্যাকসিনের ওপর পেটেন্ট সুরক্ষা প্রত্যাহারে দেশটিকে জোরালো ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

ব্যারোনেস উইন্টারটন বলেন, আমাদের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে। বাংলাদেশে সংস্কারের যে ধারা দেখা যাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট।

এছাড়াও বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, টেক্সটাইল শিল্প, প্রতিরক্ষা এবং বিমান চলাচলসহ কৌশলগত সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

এই বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
১৭৫ বার পড়া হয়েছে