ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

করাচির শপিং মলে ভয়াবহ আগুনে প্রাণহানি বেড়ে ৬১

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পাকিস্তানের করাচিতে অবস্থিত গুল প্লাজা শপিং মলে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে পৌঁছেছে। বুধবার (২১ জানুয়ারি) উদ্ধার অভিযানের সময় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও অনেক মরদেহ বের করে আনা হয়। পুড়ে যাওয়া একটি ক্রোকারি পণ্যের দোকান থেকেই প্রায় ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখনো ভবনের ভেতরে ধ্বংসাবশেষের নিচে প্রায় অর্ধশত মরদেহ চাপা পড়ে থাকতে পারে। গত শনিবার (১৭ জানুয়ারি) রাতে করাচির জিন্নাহ রোডে অবস্থিত গুল প্লাজা শপিং মলে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা ক্রেতা ও দোকান কর্মীরা আটকা পড়েন।

দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর প্রায় ২৪ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের পর উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে বিলম্ব হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৪৪ বার পড়া হয়েছে