ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুদ্ধের প্রভাবে ডিউকস বল সংকট, সীমিত সরবরাহে শুরু হচ্ছে ইংল্যান্ডের মৌসুম Logo দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন, নিরাপত্তা জোরদার Logo  ঈদ উপলক্ষে বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা মোদির Logo  অশ্লীল গানের অভিযোগে আইনি নোটিস পেলেন নোরা, সঞ্জয় ও বাদশা Logo  স্বর্ণের দামে আবার বড় পতন, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে কমলো ৭৬৯৮ টাকা Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী

কাতারের আমিরকে নিয়ে ফেসবুক পোস্টে যা লিখলেন তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কাতারের আমিরকে নিয়ে ফেসবুক পোস্টে যা লিখলেন তারেক রহমান।

বর্তমানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর তাকে লন্ডনে নিয়ে গেছে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স। এ নিয়ে আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতার-বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের বিষয়েও আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব লেখেন তারেক রহমান।

ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ‘আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’
 
তারেক রহমান আরও লিখেছেন, ‘আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।’
 
প্রসঙ্গত, খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন। বুধবার (৮ জানুয়ারি) খালেদা জিয়া চিকিৎসা নেয়ার জন্য লন্ডন যান। স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাজ্য পৌঁছে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং ইতোমধ্যে তার চিকিৎসাও সেখানে শুরু হয়েছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
১২৫ বার পড়া হয়েছে