ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা

কিছু উপদেষ্টা গোপনে এক দলকে ক্ষমতায় আনতে সহযোগিতা করছে: গোলাম পরওয়ার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নির্বাচন যত এগিয়ে যাচ্ছে, ততই প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতার ছোঁয়া বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১১ অক্টোবর) খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে তিনি বলেন, কিছু উপদেষ্টা গোপনভাবে একটি দলকে ক্ষমতায় বসাতে কাজ করছে। তবে প্রধান উপদেষ্টার প্রতি তার আস্থা রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের আগে দেশের জন্য একটি সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি হবে।

গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি দমন ও অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দেবে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম সহ স্থানীয় ও খুলনা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
১৮৪ বার পড়া হয়েছে