ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী Logo নিরাপত্তা ঝুঁকিতে হজে না যাওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের Logo হরমুজ প্রণালি খুলছে, যুদ্ধবিরতির খবরে কমছে তেলের দাম Logo রংপুরে রাজমিস্ত্রি যুবক ভুয়া এএসপি পরিচয় দেন প্রেমিকাকে, আইডি কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল

কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কলমের মতো দেখতে বিশেষ ধরনের একটি আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই অস্ত্রটি সাম্প্রতিক এক হত্যাচেষ্টা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে এসেছে।

পুলিশ জানায়, গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজার এলাকায় যুবদল নেতা রাসেলের ওপর গুলিবর্ষণের ঘটনায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল। ওইদিন রাতে পার্ক এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে তার বাম বুকে গুলি লাগে। হামলার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

তদন্তের অংশ হিসেবে সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থেকে পেনগানটি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রায় ৮০ হাজার টাকায় এই অস্ত্র সংগ্রহ করা হয়েছিল।

ডিবি কর্মকর্তারা জানান, আকারে ছোট হওয়ায় পেনগান সহজেই পকেট বা ব্যাগে লুকিয়ে বহন করা যায়, যা তল্লাশির সময় নজর এড়িয়ে যেতে পারে। এটি স্বল্প দূরত্বে গুলি ছোড়ার উপযোগী একটি ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্রে কোনো নির্মাতা প্রতিষ্ঠানের নাম বা চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি পার্শ্ববর্তী কোনো দেশ থেকে আনা হয়েছে। রাজধানীতে এর আগে এ ধরনের অস্ত্র ব্যবহারের নজির নেই বলেও তিনি উল্লেখ করেন।

ডিবির লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরে আলম জানান, অস্ত্রটির উৎস ও সরবরাহ চক্র শনাক্তে তদন্ত চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের অন্য কোথাও এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৮ বার পড়া হয়েছে