ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির পরিকল্পনা: ৯ সদস্যকে আদালতে সোপর্দ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালানোর আগেই একটি ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের আজ সোমবার (২ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে ডাকাতির প্রস্তুতিকালে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে সাভারের একাধিক এলাকায় ডাকাতি করে আসছিল এই চক্র। ঘটনায় এক সাবেক বিএনপি নেতার সম্পৃক্ততার অভিযোগ ওঠায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ডাকাতির ভিডিও ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে নেয়। পরে বিভিন্ন সূত্রের তথ্য ও পুলিশের তৎপরতায় চক্রের প্রধান শাহ আলী ওরফে রাকিবসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্য সদস্যরা হলেন— সাভার পৌরসভার রাজাশন গ্যারেজ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মো. সানি মিয়া (৩৫), বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. রাসেল মিয়া (৩২), একই এলাকার আবুল হাশেমের ছেলে মো. রিপন মিয়া (৩৩), হানিফ মিয়ার ছেলে মাসুদ রানা (৩১), সামাইর এলাকার চান মিয়ার ছেলে শাহিন মিয়া (৩১), তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে সোহাবান মিয়া (২৩), একই ইউনিয়নের পূর্বহাটি এলাকার আবু মিয়ার ছেলে নুর নবী (২৭) এবং হেমায়েতপুর উত্তর মেটকা এলাকার হাছনের ছেলে ইমন মিয়া (২৫)।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে শুক্রবার ভোরে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গোল্ডস্টার গার্মেন্টসসংলগ্ন বাঁশঝাড় এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৫–১৬ জনের একটি দল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৯ জনকে আটক করা সম্ভব হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, চক্রের মূলহোতা শাহ আলী ওরফে রাকিব মৎস্যজীবী দলের সাবেক নেতা। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার ওয়াইল গ্রামের তোতা মিয়া ওরফে পাখি কবিরাজের ছেলে। তার চাচা হিসেবে পরিচিত আলোচিত বাচ্চু ডাকাত গণপিটুনিতে নিহত হওয়ার পর রাকিব মানিকগঞ্জ ছেড়ে সাভারে চলে আসেন। সেখানে এসে তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে মেলামেশা করেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে পরিচয় বদলালেও রাকিবের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়নি।
এ বিষয়ে ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী বলেন, “শাহ আলী ওরফে রাকিব আমাদের সংগঠনের কেউ নন। যদি অতীতে থেকেও থাকেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে। সংগঠনে কোনো অপরাধীর জায়গা নেই।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৯৮ বার পড়া হয়েছে