ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

খুলনা আদালত এলাকায় গুলিতে দুইজন নিহত: প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যা উঠে এসেছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

খুলনার আদালত চত্বরে আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে ঘটে গেছে ভয়াবহ হামলা, যেখানে গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থলটি আদালত ও সার্কিট হাউসের মধ্যবর্তী এলাকা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের ওপর গুলির খোসা ছড়িয়ে আছে এবং রক্তের চিহ্নও স্পষ্ট। নিহতদের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন হাসিব ও রাজন। হাসিবের ভাই জানান, একটি মামলার হাজিরা দিতে তিনি সেদিকে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জামিনে থাকা দুই আসামি আদালতে হাজিরা শেষে ফটকের বাইরে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। এমন সময় চার থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে দুজন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চাপাতি দিয়ে বৃষ্টিের মতো কোপাতে থাকে। এরপর দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
৯১ বার পড়া হয়েছে