ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

গত সরকারের সময়ে নির্বাচন ব্যবস্থার ক্ষতি হয়েছে, পুনর্গঠনে কাজ করছে ইসি: সানাউল্লাহ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, পূর্ববর্তী সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যবস্থা গুরুতর ক্ষতির মুখে পড়েছিল। সেই ক্ষতি কাটিয়ে নির্বাচন ব্যবস্থাকে পুনরায় সঠিক পথে ফেরাতে কমিশন কাজ করছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদকর্মীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ জানান, নির্বাচন ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার আনতে কমিশনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ভুয়া সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার পরিচয় যাচাইয়ে কিউআর কোড স্ক্যানিং পদ্ধতি যুক্ত করা হচ্ছে। এছাড়া ভোটকেন্দ্র সংখ্যা বাড়ানো সম্ভব নয় বলেও জানান তিনি। তার মতে, একজন ভোটার গড়ে প্রায় ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন ভোট প্রদানে।

অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমিশন শতাব্দীর সেরা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে। জাতীয় নির্বাচন ও গণভোট—দুটি প্রক্রিয়াই পরস্পরকে সম্পূরক হিসেবে কাজ করবে। গণভোট নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও রাজনৈতিক দলগুলোর নীতিমালার মতোই সামগ্রিক প্যাকেজ বিবেচনায় ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
৯১ বার পড়া হয়েছে