ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২০, প্রাণহানি ছাড়াল ৫৫ হাজার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরও ১২০ ফিলিস্তিনি। এর মধ্যে ত্রাণ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়ে নিহত অর্ধ শতাধিক। সেইসাথে আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ হাজার ছাড়াল।

বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ ও বিমান হামলায় গত এক দিনে ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহু মানুষ রয়েছেন যারা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সেইসাথে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৫ হাজার পেরিয়েছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল থেকে এখন পর্যন্ত ৫৭ জন ত্রাণ সংগ্রহকারী নিহত এবং ৩৬৩ জন আহত হয়েছেন। এসব ঘটনা ঘটেছে এমন সব বিতরণকেন্দ্রে, যেগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামের একটি বিতর্কিত সংস্থা। এই বিতরণকেন্দ্রগুলো গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। আর সেখানেই বারবার এমন হামলার ঘটনাগুলো ঘটছে।

এত প্রাণহানির পরও ত্রাণ বিতরণ কর্তৃপক্ষ ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর কাজকে বড় সাফল্য আখ্যা দিয়েছে ইসরায়েল।

অপরদিকে, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় আবারও নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তবে হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, নেতজারিম করিডোরে শুধু সতর্কতামূলক গুলি ছোঁড়া হয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
২৩২ বার পড়া হয়েছে