ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও নির্বিচার হামলা বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে দেশের আইনজীবী সমাজ।

আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল ভবনের সামনে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন আইনজীবীরা।

মানববন্ধনে তারা বলেন, গাজার নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনী যে গণহত্যা চালাচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। হামলা থেকে নারী শিশুরাও রেহাই পাচ্ছে না। এমনকি হাসপাতাল-মসজিদেও বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল, যা চরম মানবাধিকারের লঙ্ঘন।

আন্তর্জাতিক আইনে এই বর্বর বাহিনীর বিচারের দাবি জানান আইনজীবীরা। ইসরায়েলের আগ্রাসন, গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা বলেন, ইসরায়েলি সকল পণ্য বর্জন করতে হবে।

এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি। আজ সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
১৭৩ বার পড়া হয়েছে