ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

গাজায় হামলার প্রতিবাদে আমস্টারডামে বিশাল বিক্ষোভ, ইউরোপজুড়ে সাড়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চালানো হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে, যেখানে আনুমানিক আড়াই লাখ মানুষ জড়ো হন শহরের কেন্দ্রস্থল মিউজিয়াম স্কয়ারে।

বিক্ষোভকারীরা “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিয়ে হাতে ছিল নানা রকম প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার। অধিকাংশ প্ল্যাকার্ডে ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় হামলার প্রতিবাদ জানানো হয়।

তুরস্কের ইস্তাম্বুল শহরেও ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল সমাবেশ হয়। হাজারো মানুষ হায়া সোফিয়া মসজিদ থেকে মিছিল করে গোল্ডেন হর্ন নদীর তীরে পৌঁছায়, যেখানে অপেক্ষায় ছিল তুর্কি ও ফিলিস্তিনি পতাকায় মোড়ানো নৌকাগুলো। এখানে একজন প্রতিবাদকারীর হাতে দেখা যায় একটি প্ল্যাকার্ড, যাতে লেখা—“নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনকে মুক্ত করো”।

এছাড়া, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া এবং মরক্কোর রাবাতে বিক্ষোভকারীরা গাজার মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সোফিয়ায় অনেকে ‘গাজা: অনাহারে’ এবং ‘গাজা শিশুদের সবচেয়ে বড় কবরস্থান’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।
রাবাতে ইসরায়েলের পতাকা পুড়িয়ে, বিক্ষোভকারীরা মরক্কোর সরকারের প্রতি আহ্বান জানান—২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য।

স্পেনের বিভিন্ন শহরেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মাদ্রিদ ও বার্সেলোনায় বড় সমাবেশের পর দেশব্যাপী ছোট ছোট মিছিল হয়। অনেকেই সাদা কাপড়ে মোড়ানো পুঁটলি বহন করেন, যা গাজায় নিহত শিশুদের প্রতীক হিসেবে প্রদর্শিত হয়।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১০:১১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৯১ বার পড়া হয়েছে