ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

গাজার মসজিদগুলো এখন ধ্বংসস্তূপ, তবু থামেনি আজান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

ইসরাইলের হামলায় গাজা উপত্যকার অধিকাংশ মসজিদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময় যেসব মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসত, এখন সেগুলোর জায়গায় কেবল ধুলা আর ভাঙা পাথর।
দীর্ঘ দুই বছরের সংঘাতে প্রায় পুরো উপত্যকাই মিনারবিহীন হয়ে পড়েছে। শতাব্দী প্রাচীন স্থাপত্যগুলোও রক্ষা পায়নি; ইতিহাস যেন মুছে গেছে বোমার আঘাতে।

৬২ বছর বয়সি আবু খালেদ আল-নাজ্জার বলেন, “ছোটবেলা থেকে ইবনে ওসমান মসজিদে নামাজ পড়তাম। এখন সেই জায়গাটা শুধু ধ্বংসস্তূপ। কল্পনাও করিনি, একদিন মসজিদ ছাড়াই নামাজ পড়তে হবে।”

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এ পর্যন্ত ১,২৪৪টি মসজিদের মধ্যে ৮৩৫টি পুরোপুরি ধ্বংস হয়েছে, আর ১৮০টি আংশিক ক্ষতিগ্রস্ত। এর মধ্যে রয়েছে মামলুক ও অটোমান যুগের বহু প্রাচীন মসজিদ।

পুরোনো শহরের গ্রেট ওমারি মসজিদের ধ্বংসাবশেষে ২৭ বছর বয়সি মাহমুদ কান্দিল এখনো ঘুরে বেড়ান, ইতিহাসের টুকরো খুঁজে বেড়াতে।
৭৪ বছর বয়সি উম্মে ওয়ায়েল বলেন, “মসজিদ আর নেই, কিন্তু ঘরে বসেই কুরআন পড়ব। কারণ আল্লাহ সর্বত্র আছেন, আমাদের দোয়া তিনি শুনছেন।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
৬৯ বার পড়া হয়েছে