ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

লাগাতার আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেই গাজা পরিদর্শনে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি এই সফর করেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

এ সময় উপত্যকার উত্তরাঞ্চলে সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। তার সাথে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও সামরিক কমান্ডাররা।

টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেন, আরও আঘাতের শিকার হবে হামাস। এ সময় হামাস নির্মূলের হুঁশিয়ারিও দেন তিনি।

ইসরায়েলের ধ্বংস চেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির করা এক সোশ্যাল মিডিয়া পোস্টের কথা তখন উল্লেখ করেন নেতানিয়াহু। খামেনি ইসরায়েলকে ধ্বংস করতে চান দাবি করে বলেন, নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যই এ যুদ্ধ।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাঝে চলতি বছরের ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। ১৮ মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তখন থেকে গাজার বড় অংশ দখল করেছে তারা। হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছেন ফিলিস্তিনিরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
১৭৭ বার পড়া হয়েছে