ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

গুলি করে পাকিস্তানের ১০ পুলিশ সদস্যকে হত্যা করেছে তেহরিক-ই-তালেবান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গুলি করে পাকিস্তানের ১০ পুলিশ সদস্যকে হত্যা করেছে তেহরিক-ই-তালেবান।

আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে পাকিস্তানের দশ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের একটি তালেবান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। এই হামলায় দশজন ফ্রন্টিয়ার কনস্টেবল কর্মী শহীদ হয়েছেন। সেই সাথে সাতজন আহত হয়েছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে। প্রায় প্রায় ২০-২৫ জন জঙ্গি পুলিশের সহায়তা বাহিনী ফ্রন্টিয়ার কনস্টেবলদের একটি চেকপোস্টে হঠাৎ আক্রমণ শুরু করে। পরে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে, এই ভয়াবহ হামলার দায় স্বীকার করে দেয়া এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী বলেছে, তদের সিনিয়র নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে