ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের

‘গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা শুধু ইসির দায়িত্ব নয়, রাজনৈতিক দলও প্রতিশ্রুতিবদ্ধ’: সিইসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলোও জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ মন্তব্য করেন।

সিইসি আরও বলেন, ভোটের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। দলগুলো দায়িত্বশীল আচরণ করলে নির্বাচন কমিশনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় না।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে ইসি। এর অংশ হিসেবে আজ বিএনপি ও জামায়াতসহ ১৩টি দলের সঙ্গে আলোচনায় বসেছে কমিশন। প্রথম পর্বে সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।

দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতারা সংলাপে অংশ নেবেন। এর আগে দুই দিনে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

সংলাপে অংশ নেওয়া দলগুলোর নেতারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আচরণবিধি কঠোরভাবে প্রয়োগে ইসিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি তোলেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৬৮ বার পড়া হয়েছে