ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চাঁদাবাজির ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, কাউকে রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সম্প্রতি গুলশানে এক সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ঘটনাটি জানার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের গ্রেফতার করেছে। যারা এই ধরনের অপরাধে জড়িত, তারা যতই প্রভাবশালী হোক না কেন, আইনের মুখোমুখি হতেই হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী আগস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের প্রথম ধাপ শুরু হবে। একইসঙ্গে, পুলিশ সুপার (এসপি) এবং ওসি পদে কিছু নিয়মিত রদবদলের প্রস্তুতিও নেওয়া হচ্ছে, যা রুটিন কার্যক্রমের অংশ বলেই জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
৩২৬ বার পড়া হয়েছে