ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

চীন রাজ্য ‘জয়ের’ দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চীন রাজ্য ‘জয়ের’ দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর।

মিয়ানমারের দক্ষিণাঞ্চলের চিন রাজ্যের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী। ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চিন ব্রাদারহুড সোমবার দাবি করেছে, সপ্তাহান্তে মিনদাত ও কানপেটলেট শহর দুটির নিয়ন্ত্রণ নেয়ায় চিন রাজ্যের ৮০ শতাংশই জান্তার হাতছাড়া হয়ে গেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং ইরাবতীকে জানান, সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটি মিয়ানমারের দক্ষিণাঞ্চল জান্তার কবল থেকে মুক্ত করেছে। এখন বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহরে জান্তার সবশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন।
 
তিনি আরও বলেন, রাজধানী হাক্কা, ফালাম, তেদিম ও থানটালাং শহরে জান্তার চলাচল সীমিত হয়ে গেছে। এর বাইরে পালেতাওয়া, মাতুপি, কানপেটলেট, মিনদাত মুক্ত হয়েছে। কানপেটলেট ও মিনদাত থেকে গত রোববার সকালে ১৩ রাজবন্দিকে মুক্ত করা হয়েছে।
 
জান্তাবিরোধী চিন ব্রাদারহুড নামের এই বিদ্রোহী গোষ্ঠীতে ইয়াও ডিফেন্স ফোর্স, স্যাগাইন অঞ্চলের গ্যাংগাও জেলার ইয়াও আর্মি ও মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা রয়েছেন। এই গোষ্ঠীগুলো একযোগে চারমাস আগে থেকে জান্তার বিরুদ্ধে মিনদাত, ফালাম ও কানপেটলেট মুক্ত করার অভিযান চালানোর পরিকল্পনা করে। ‘অপারেশন সিবি’ নাম দিয়ে তারা ৯ নভেম্বর থেকে অভিযান শুরু করে।
 
চিন ব্রাদারহুডের পক্ষ থেকে এর আগে শুক্রবার জানানো হয়, তাদের আক্রমণের মুখে ১৬৮ জান্তা সেনা ও পুলিশ তাদের কাছে আত্মসমর্পণ করেছে। এ নিয়ে ব্যাপক অস্ত্র ও গোলাবারুদসহ ৩০০ জান্তা তাদের হাতে বন্দি হয়েছে।
 
চিন ব্রাদারহুডের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাইনের আরাকান আর্মি অস্ত্র, গোলাবারুদ, রসদ ও পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করেছে।
 
এদিকে গত শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দফতর দখলে নেয়ার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এর মধ্যদিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারায় ক্ষমতাসীন জান্তা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
১২৯ বার পড়া হয়েছে