ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ১২ জন আটক, জুয়া সরঞ্জাম ও নগদ টাকাসহ মোবাইল জব্দ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পঞ্চগড় পৌর এলাকার ডোকরোপাড়া মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সেনাবাহিনীর এক অভিযানে ১২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। অভিযানে নগদ দুই লাখ ১৩ হাজার ৭৯০ টাকা এবং ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) রাতে এই অভিযান চালান পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক। অভিযানের পর আটক ব্যক্তিদের সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে এবং সোমবার দুপুরে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসভবনে নিয়মিতভাবে জুয়ার আড্ডা বসতো। তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতেন। তার বাসাতেই এই জুয়ার চক্র পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে।

অভিযানের সময় জব্দকৃত মোবাইলগুলোর মধ্যে নয়টি সাধারণ বাটন ফোন এবং চারটি স্মার্টফোন রয়েছে। অভিযানকালে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিমও অংশ নেয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে উপস্থাপন করা হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
২৪১ বার পড়া হয়েছে