ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার ফেরত চায়: মীর হেলাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

জনগণ দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার ফেরত চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, দ্রুত নির্বাচন দিন, জনগণ যাকে ভোট দেবে সে সরকার গঠন করবে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল দাবি করেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তবে এখনো পরিপূর্ণভাবে মুক্ত হয়নি। প্রশাসনে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব নয়। পরিপূর্ণ সংস্কার করতে দ্রুত নির্বাচিত সরকার দরকার।

বিএনপির এ নেতা আরো বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে।

বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে, সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে বলেও মন্তব্য করেন মীর হেলাল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
১৬১ বার পড়া হয়েছে