ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা না করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জয়শঙ্করের সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের কোনো বিশেষ বার্তা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে সাধারণ মানুষের মধ্যেও খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা ছিল, যা দক্ষিণ এশিয়াজুড়ে স্বীকৃত। সে কারণেই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি স্বাভাবিক বিষয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেই শিষ্টাচার রক্ষার্থেই ঢাকায় এসেছিলেন। সফরটি ছিল সংক্ষিপ্ত এবং এটিকে অতিরিক্ত কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নেই।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, জয়শঙ্করের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে, সেখানে রাজনীতি বা কোনো দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় আসেনি। আলোচনাটি সবার সামনেই হয়েছে।

এই সফরের ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমবে কি না—এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, এর উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে।

এদিকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনার বিষয়ে তিনি স্পষ্ট করেন, তাকে ডেকে আনা হয়নি; তিনি অফিসিয়াল কাজেই দেশে এসেছেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ৩১ ডিসেম্বর ঢাকায় সফর করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
৭৪ বার পড়া হয়েছে