ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

জাতীয় নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা মোতায়েনের পরিকল্পনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৮০ হাজারেরও বেশি সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের পাশাপাশি আনসার, র‍্যাব, বিজিবি এবং নৌবাহিনীও মাঠে সক্রিয় থাকবে বলে জানান তিনি।

সোমবার (১১ আগস্ট) সকালে কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা থাকবে, যাতে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে এবং রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, নিরীহ ও নিরপরাধ কেউ যেন আইনের জালে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রে আর্থিক প্রলোভনে ভিত্তিহীন মামলার ঘটনা ঘটেছে, যা তদন্ত সাপেক্ষে দেখা হচ্ছে যাতে কেউ হয়রানির শিকার না হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চলতি বছরের জুলাই মাসে পরিস্থিতির উন্নতি হয়েছে। আগে থানায় কেউ অভিযোগ করত না, আনসার বাহিনীর মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছিল, এবং অন্যান্য বাহিনীর কার্যক্রমও সীমিত ছিল। যদিও এখনো আদর্শ পরিস্থিতি তৈরি হয়নি, তবে বর্তমান অবস্থা নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট উপযোগী বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে