ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফের চালু হচ্ছে ভর্তি পরীক্ষা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফের চালু হচ্ছে ভর্তি পরীক্ষা।

শিক্ষা ও ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে। গতকাল শনিবার (১৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার টাঙ্গাইলে আগামী শিক্ষাবর্ষ থেকে লিখিত ভর্তি পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। পাশাপাশি তিনি ২০২৫ সালকে পরীক্ষাবর্ষ হিসেবে ঘোষণা দিয়েছেন। থেমে থাকা পরীক্ষাগুলো দ্রুত নেয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সেশনজট প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে চলে আসবে।

এতে আরও বলা হয়, সারাদেশে আন্দোলনে নিহতদের পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা করে প্রধান করা হবে। এছাড়া, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে নিহত পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
১৮০ বার পড়া হয়েছে