ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নেপালকে ৯ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ Logo বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪%: শীর্ষে বিএনপি, ১০ দলের ভোট শূন্য Logo যুক্তরাষ্ট্রে থাকা ইয়েমেনি শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ, সময় ৬০ দিন Logo বিএনপির নির্বাচনী জয়ে তারেক রহমানকে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের অভিনন্দন Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের হার ও শপথসূচি জানাল নির্বাচন কমিশন Logo থাইল্যান্ড ও ফিলিপিন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ Logo হাইকোর্ট নির্দেশ দিলেন পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার Logo রমজানকে সামনে রেখে দেশ-বিদেশের মুসলিমদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার Logo জুলাই গণহত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ৪ মার্চ

জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীর জিগাতলা এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের দুই তলায় ছড়িয়ে পড়া আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা কোনো হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, জিগাতলার বেরিবাঁধ এলাকার একটি চারতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। বেলা ২টা ৩৬ মিনিটে তারা খবর পান এবং সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।

এর আগে একই দিন সকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়, যাদের মধ্যে একই পরিবারের তিনজন ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৩০ বার পড়া হয়েছে