ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী Logo নিরাপত্তা ঝুঁকিতে হজে না যাওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের Logo হরমুজ প্রণালি খুলছে, যুদ্ধবিরতির খবরে কমছে তেলের দাম Logo রংপুরে রাজমিস্ত্রি যুবক ভুয়া এএসপি পরিচয় দেন প্রেমিকাকে, আইডি কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল Logo রাঙ্গামাটি সদর জিতে ডিসি গোল্ডকাপের শিরোপা Logo রিমান্ড না মঞ্জুর, কারাগারে পাঠানো হলো ড. শিরীন শারমিন চৌধুরীকে Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৪৭ বিলিয়ন ডলারে

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য দায়মুক্তির বিধান রেখে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ সংসদে অনুমোদন পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে, বুধবার (৭ এপ্রিল) এই বিলটি পাস করা হয়।
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ভিত্তিতে প্রণীত বিলটি সংসদে উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে কণ্ঠভোটে এটি অনুমোদিত হয়।
আইন অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা নির্ধারিত প্রক্রিয়ায় প্রত্যাহার করা হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনায় ভবিষ্যতে কোনো নতুন মামলা বা অভিযোগ দায়ের করাও নিষিদ্ধ থাকবে।
বিলে আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে শুধু গণঅভ্যুত্থানে অংশগ্রহণের কারণে মামলা হয়ে থাকে, তাহলে পাবলিক প্রসিকিউটর বা সরকারের নিযুক্ত আইনজীবী আদালতে আবেদন করবেন। সেই আবেদনের ভিত্তিতে আদালত সংশ্লিষ্ট মামলার কার্যক্রম বন্ধ করে দেবে এবং অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে অব্যাহতি বা খালাস পাবেন।
তবে এই আইনের আওতায় একটি ব্যতিক্রম রাখা হয়েছে। যদি কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে, তাহলে বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনে জমা দেওয়া যাবে। কমিশন এ ধরনের অভিযোগ তদন্ত করবে। এ ক্ষেত্রে, ভুক্তভোগী যদি কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর সদস্য হয়ে থাকেন, তাহলে সেই প্রতিষ্ঠানের বর্তমান বা সাবেক কোনো কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না।
তদন্ত চলাকালে কাউকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়ার প্রয়োজন হলে তদন্তকারী কর্মকর্তাকে আগে যুক্তিসংগত কারণ দেখিয়ে কমিশনের অনুমতি নিতে হবে।
তদন্ত শেষে যদি কমিশন মনে করে অভিযোগটি বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে অপরাধমূলক কাজ, তাহলে তারা সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন দাখিল করবে। আদালত সেই প্রতিবেদনকে পুলিশ রিপোর্ট হিসেবে বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।
অন্যদিকে, যদি কমিশনের কাছে প্রতীয়মান হয় যে ঘটনাটি রাজনৈতিক প্রতিরোধের অংশ, তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিতে পারবে। এ ধরনের ক্ষেত্রে ওই ঘটনার বিষয়ে আদালতে আলাদা কোনো মামলা বা আইনগত পদক্ষেপ নেওয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৬ বার পড়া হয়েছে