ঢাকা ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সংবিধান ‘ছুড়ে ফেলে দেওয়া’ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যকে রাজনৈতিক রূপক হিসেবে ব্যাখ্যা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৫ এপ্রিল) সংসদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ওই মন্তব্যের মাধ্যমে মূলত সংবিধানের পঞ্চদশ সংশোধনীকেই ইঙ্গিত করা হয়েছিল, যা ইতোমধ্যে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে।

বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়েও আলোচনা করেন। জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর নির্দেশনায়। বিরোধী দলের উচিত এ ধরনের উদ্যোগকে ইতিবাচকভাবে মূল্যায়ন করা—এমন মন্তব্যও করেন তিনি।

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার এ সনদের পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিরোধীদলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এ বিষয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, ১৯৭১ সালের অর্জনের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। তবে জুলাই সনদে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বিষয়টি অন্তর্ভুক্ত না হওয়ায় তা পুনর্বিবেচনার কথাও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৩৪ বার পড়া হয়েছে