ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

জুলাই সনদে আইনি ভিত্তি দিন’— শহীদ পরিবারের দাবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠকটি হয়।

শহীদ পরিবারের সদস্যরা কমিশনের কাছে অভিযোগ করেন, তাদের সন্তানদের ত্যাগের লক্ষ্য ও আদর্শ এখনও পূরণ হয়নি। বরং তারা বিভিন্ন সময় অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন।

তারা বলেন, নিজেদের সমস্যা তুলে ধরার চেষ্টা করলেও নানা অদৃশ্য প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয় না।

সভায় শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা বিধান জরুরি।

কমিশনের সদস্যরা জানান, শহীদ পরিবারের উত্থাপিত সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরিতে সহায়তা করা হবে।

বৈঠকে শহীদুল ইসলাম ভূঁইয়া, মীর মোস্তাফিজুর রহমান, মো. মহিউদ্দীন, কবির হোসেনসহ ১০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রীয়াজ, ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক ও ড. ইফতেখারুজ্জামানসহ অন্যান্য সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
১৮১ বার পড়া হয়েছে