ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের

জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী Iqbal Hasan Mahmud Tuku। তিনি বলেন, এ বিষয়ে অযথা আতঙ্ক ছড়ানোর প্রয়োজন নেই এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সাধারণ মানুষের মধ্যে যে ধরনের উদ্বেগ তৈরি হয়েছে তা বাস্তবসম্মত নয়। সরকারের পক্ষ থেকে বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ৯ মার্চ আরও দুটি তেলবাহী ভেসেল দেশে পৌঁছানোর কথা রয়েছে। ফলে তেলের সরবরাহে কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।
জনগণকে অপ্রয়োজনীয়ভাবে তেল কিনতে ছুটোছুটি না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নিয়মিতভাবে পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। তাই সারারাত লাইনে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি নেই; প্রয়োজন অনুযায়ী গেলেই মানুষ তেল পাবে।
এছাড়া, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে বলেও জানান জ্বালানি মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
৩২ বার পড়া হয়েছে