ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা আদেশে জানানো হয়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা এবং দায়ীদের চিহ্নিত করতে ছয় সদস্যের এ কমিটি করা হয়েছে।
গত ২৫ মার্চ ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।
কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে রাজবাড়ী জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, নৌ পুলিশের প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধি। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্যও যুক্ত করতে পারবে।
তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস বুধবার দুপুরে দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
৩২ বার পড়া হয়েছে