ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

আজ মহান স্বাধীনতা দিবস, জাতির শ্রদ্ধা শহীদদের প্রতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনটি ঘিরে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা বীর শহীদদের। বাঙালির দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সূচনা ঘটে এই দিনেই।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বর হামলা চালায়। সেই কালরাত্রির পরপরই ২৬ মার্চের প্রথম প্রহরে শুরু হয় প্রতিরোধ, যা ধীরে ধীরে রূপ নেয় পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধে। টানা নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয় এবং বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ।

স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

আজ ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন।

এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এবারের আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। নির্ধারিত কয়েকটি গেট দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন এবং নিরাপত্তার স্বার্থে তাদের ব্যাগ বহন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
৩৮ বার পড়া হয়েছে