ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা

ঝিনাইদহে ৫৮৮ কেন্দ্রের মধ্যে ২৩৭টি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা জোরদার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের মোট ৫৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এতে প্রায় ৪০ শতাংশ কেন্দ্র বাড়তি নজরদারির আওতায় এসেছে এবং এসব স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আসনভিত্তিক তথ্য অনুযায়ী, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনে সবচেয়ে বেশি ৮৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এছাড়া ঝিনাইদহ-২ (সদর–হরিণাকুণ্ডু) আসনে ৬৩টি, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ৫৬টি এবং ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ৩১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এসব কেন্দ্রকে অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সেনাবাহিনীর টহল চলছে এবং র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দায়িত্ব পালন করছে।
জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮৩ হাজার ৭৯৩ জন, নারী ভোটার ৭ লাখ ৯১ হাজার ৫৩৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৯ জন। এছাড়া নিবন্ধিত পোস্টাল ভোটার রয়েছেন ২১ হাজারের বেশি। চারটি আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ও কড়া নজরদারি নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। জেলার বিভিন্ন কেন্দ্রে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছেন ৭ হাজার ৬৪৪ জন আনসার, ১ হাজার ৬৪৪ জন পুলিশ, ১ হাজার ২৯ জন সেনাসদস্য, র‍্যাবের ৪৮ জন এবং বিজিবির ২২২ জন সদস্য। পাশাপাশি ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
২৬ বার পড়া হয়েছে