ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

ঝিনাইদহ-২: মনোনয়ন না পেলে ভোটকেন্দ্রে না যাওয়ার হুঁশিয়ারি সনাতনী ভোটারদের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে দলীয় মনোনয়ন না দেওয়া হলে এলাকাটির প্রায় ৫৭ হাজার সনাতনী ভোটার ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসে। সেখানে নির্বাচনি এলাকার ১১০টি পূজা মন্দির কমিটি এবং চারটি সনাতনী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব প্রহল্লাদ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মলিন কুমার ঘোষ, সমীর কুমার হালদার, দিপংকর ঘোষসহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি ও প্রবীণ ব্যক্তিত্বরা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ৫ আগস্টের পর থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। হিন্দু ও সনাতনী সম্প্রদায় এখানে নিরাপদে বসবাস করছে এবং গত দুই বছর দুর্গাপূজা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

তাদের দাবি, অ্যাডভোকেট এম এ মজিদ সনাতনী সম্প্রদায়ের যেকোনো সমস্যা ও ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ও সহযোগিতার ভূমিকায় সবসময় সামনে ছিলেন। নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার পাশাপাশি তিনি সনাতনী জনগোষ্ঠীর প্রতি অভিভাবকের ভূমিকা পালন করেছেন।

বক্তারা জানান, রাজনৈতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়া সত্ত্বেও এম এ মজিদ দলের কর্মী ও সনাতনীদের দেখভাল থেকে বিরত হননি। তাই তাকে মনোনয়ন না দেওয়া হলে ঝিনাইদহ ও হরিণাকুন্ডুর প্রায় ৫৭ হাজার সনাতনী ভোটার ভোটকেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
৭৬ বার পড়া হয়েছে