ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

ট্রাম্পের দাবি: মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার পর আলাপকালে নিজেকে ‘স্বৈরশাসক’-এর সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমরা একটি ভালো ভাষণ দিয়েছি এবং দারুণ প্রতিক্রিয়া পেয়েছি। সত্যিই বিশ্বাসই করতে পারছি না, এই ভাষণের জন্য এত ভালো রিভিউ পেয়েছি।”

ট্রাম্প আরও বলেন, “সাধারণত সমালোচকরা বলেন আমি একজন ভয়ংকর স্বৈরশাসক-টাইপের মানুষ। হ্যাঁ, আমি স্বৈরশাসক, কিন্তু কখনো কখনো স্বৈরশাসকের প্রয়োজন হয়।” এই ভাষণের মাধ্যমে তিনি আবারও গ্রিনল্যান্ডের দখলের দাবি তুলেছেন এবং কানাডা ও ইউরোপকে সতর্ক করেছেন।

ট্রাম্পের নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করার ঘটনা নতুন নয়। ২০২৫ সালের আগস্টে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সমর্থিত অভিযানকালে পতাকা পোড়ানোদের বিরুদ্ধে মামলা করার আদেশে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, কখনও কখনও আমেরিকানরা একজন স্বৈরশাসককে পছন্দ করতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, “তারা বলে, আমাকে তাদের দরকার নেই। স্বাধীনতা, স্বাধীনতা। কিন্তু অনেক মানুষ বলছে, হয়তো আমরা একজন স্বৈরশাসককেই পছন্দ করি।”

যদিও পরে ট্রাম্প যোগ করেন, “আমি স্বৈরশাসক পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি একজন মানুষ, যার সাধারণ বুদ্ধি খুব ভালো এবং আমি বুদ্ধিমান ব্যক্তি।” ২০২৪ সালের নির্বাচনের আগে ফক্স নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনই স্বৈরশাসক হবেন। এছাড়াও, ট্রাম্প বিভিন্ন সময়ে পুতিন, শি জিনপিং, কিম জং উনের মতো নেতাদের শক্তি, বুদ্ধিমত্তা এবং নিয়ন্ত্রণ ক্ষমতার প্রশংসা করেছেন।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৩৯ বার পড়া হয়েছে