ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক Logo দাড়ি-টুপি নিয়ে কটূক্তি পুরনো দমনমূলক সংস্কৃতির অংশ: এমপি হানজালা

ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইরানের নৌ সক্ষমতা ধ্বংস করে দেওয়ার মার্কিন দাবিকে নাকচ করে দিয়েছে তেহরান। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয়েছে, সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠাতে পারেন।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এ মন্তব্য করেন। তিনি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এ জলপথে ইরানের পূর্ণ সার্বভৌম অধিকার রয়েছে।

নাইনি প্রশ্ন তুলে বলেন, ট্রাম্প নিজেই তো দাবি করেছিলেন যে তিনি ইরানের নৌবাহিনী ধ্বংস করেছেন। যদি তা সত্যি হয়, তাহলে তিনি চাইলে পারস্য উপসাগরে তার যুদ্ধজাহাজ পাঠাতে পারেন।

তিনি আরও দাবি করেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৩ হাজার ৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে।

আইআরজিসি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের অবসান তখনই সম্ভব হবে যখন প্রতিপক্ষ ইরানের সামরিক শক্তি ও সামাজিক প্রতিরোধ ক্ষমতাকে স্বীকার করবে। তিনি বলেন, ইরান আক্রমণকারীদের শাস্তি দিতে চায় এবং শত্রুপক্ষের বিরুদ্ধে তাদের শক্তিশালী হামলা অব্যাহত থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হওয়ার পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি মার্চের শুরু থেকেই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে কার্যত হরমুজ প্রণালির চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান।

সূত্র: আনাদোলু

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
৩৫ বার পড়া হয়েছে