ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ডাকসু নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে, তিনি নির্বাচন ঘিরে কিছু অসংগতি ও ত্রুটির অভিযোগও তুলেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “যারা ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের একটি চর্চা। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে।”

ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বড় রাজনৈতিক দলের ব্যানারে যারা বিজয়ী হয়েছিলেন, তাদের অনেকে জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছেছেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত কেউ সংসদে পৌঁছাতে পারেননি।”

তিনি আরও বলেন, “আমরা এমন ছাত্র রাজনীতি চাই না, যা ফ্যাসিবাদ তৈরি করে। শিক্ষাঙ্গনে এমন রাজনীতি সমাজের জন্য ক্ষতিকর।”

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যাপক সাফল্য পেয়েছে। ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয় লাভ করেছেন তারা। সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দীন খান, যারা সবাই বিপুল ভোটে জয় পেয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
১১৯ বার পড়া হয়েছে