ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ডাকসু নির্বাচন নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তুললো ছাত্রদল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ডাকসু নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেছে ছাত্রদল। সংগঠনটির প্যানেল থেকে ভিপি পদে পরাজিত প্রার্থী আবিদুল ইসলাম খান দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও তারা বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

আবিদুল বলেন, নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারে কোনো ক্রমিক নম্বর ছিল না এবং ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালটের সঠিক হিসাবও প্রকাশ করা হয়নি। তিনি অভিযোগ করেন, পোলিং অফিসাররা আচরণবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন এবং এতে নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

ছাত্রদলের প্রার্থীদের ওপর একাধিকবার হামলা এবং ভোটকেন্দ্রে বহিরাগতদের প্রবেশের কথাও উল্লেখ করেন তিনি। তার দাবি, বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের সহযোগিতায় বহিরাগতরা ভোটকেন্দ্রে প্রবেশ করেছে।

একই ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছেন কি না, তা নিয়েও শিক্ষার্থীদের মাঝে সন্দেহ তৈরি হয়েছে বলে জানান ছাত্রদল নেতারা।

সংবাদ সম্মেলনে আবিদুল আরও বলেন, আগের মতো রাজনৈতিক উত্তেজনায় না গিয়ে ছাত্রদল নতুন ধারার রাজনীতি চর্চা করছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্বাচন ঘিরে অভিযোগগুলোর যথাযথ জবাব দেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
১৮২ বার পড়া হয়েছে