ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বৈধতা ইস্যুতে লিভ-টু-আপিলের শুনানি পুনরায় কাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ-টু-আপিলের শুনানি আবারও আগামীকাল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে প্রধান করে সাত সদস্যের আপিল বেঞ্চে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে উপস্থিত আইনজীবীরা যুক্তি তুলে ধরেন যে, জনগণের স্বীকৃতিই হচ্ছে সরকারের সর্বোচ্চ বৈধতা। তাদের মতে, জনআস্থা ও জনগণের সমর্থনই বৈধতার মূল ভিত্তি।

এর আগে ১২ নভেম্বর মামলার শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। সে সময় তিনি আদালত নিয়ে কিছু মন্তব্য করায় অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপন করেন। পরে আপিল বিভাগ আইনজীবী মহসিন রশিদের কাছে উক্ত মন্তব্যের কারণ জানতে ব্যাখ্যা চাইতে নির্দেশ দেয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করেছিলেন আইনজীবী মহসিন রশিদ। তবে হাইকোর্ট সেই রিট খারিজ করে জানায়, জনগণ যখন একটি সরকারের প্রতি বৈধতা প্রদান করেছে, তখন সেটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পরবর্তীতে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগের অনুমতি চেয়ে লিভ-টু-আপিল দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
৮০ বার পড়া হয়েছে