ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ।

‘রিস্তা পুরানা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর জানিয়েছেন গায়ক নিজেই।

জনপ্রিয় এ গায়ককে ঢাকায় নিয়ে আসছে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন। একটি স্বল্প সময়ের ভিডিও আপলোড করে মুস্তফা জানান, বাংলাদেশে আসছেন তিনি।

সোমবার (২০ জানুয়ারি) রাতে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন তাদের অফিশিয়াল পেজে গায়কের দেশে আসার খবরটি নিশ্চিত করে।

আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে কালো জিন্স ও কালো প্রিন্ট টিশার্টের সঙ্গে গর্জিয়াস একটি চশমা পরে আছেন মুস্তফা। ক্যামেরার সামনে হাঁটু গেড়ে বসে বলেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমার নাম মুস্তফা জাহিদ। ভক্তদের কাছে এ মুহূর্তে একটা খবর ছড়িয়ে পড়েছে যে আমি ঢাকা যাচ্ছি। হ্যাঁ, গুঞ্জনটি শতভাগ সত্যি।

মুস্তফা জাহিদ আরও বলেন, আমি খুব শিগগিরই অপূর্ব সুন্দর দেশ ঢাকায় আসছি। আমি খুব শিগগিরই শো এবং টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য আমার সোশ্যাল মিডিয়ায় দেব। সুন্দর একটি রক এন্ড রোল সময় কাটবে আশা করছি। খুব শিগগিরই দেখা হবে, ইনশাল্লআহ।
 
শোনা যাচ্ছে, পাকিস্তানের এ জনপ্রিয় গায়কের সঙ্গে মঞ্চ মাতাতে পারে তাহসান খান, লেভেল ফাইভ সহ বেশ কয়েকটি ব্যান্ড দল।
 
ভেন্যু চূড়ান্ত না হলেও আশা করা হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় বসতে পারে জমকালো এ গানের আসর।
 
প্রসঙ্গত, মুস্তফা জাহিদ বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’ সিনেমার বেশ কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ভুলা দেনা, জো তেরে সং, তেরে লিয়ে, মাওলা মেরে, জরুরত, রিস্তা পুরানা, তো ফের আও ইত্যাদি।
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
১৪৬ বার পড়া হয়েছে