ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা

ঢাকায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠে বিএনপির প্রার্থীরা, প্রতিশ্রুতিতে মাদক-চাঁদাবাজি রোধ ও নাগরিক সেবা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১২ এলাকায় ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সকালবেলায় নিজ বাসভবনের সামনে থেকে তৃতীয় দিনের মতো প্রচার শুরু করে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। এ সময় তিনি জানান, তার নির্বাচনী এলাকার বহু স্থানে মাদক ও চাঁদাবাজির সমস্যা প্রকট। তবে সংসদ সদস্য নির্বাচিত হলে এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে মিরপুর-৬ অফিসার্স কোয়ার্টার এলাকায় গণসংযোগ করেন আমিনুল হক। রূপনগর টি-ব্লক থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ই-ব্লক এলাকায় গিয়ে তার প্রচারণা কার্যক্রম শেষ করার কথা জানান সংশ্লিষ্টরা।
অন্যদিকে, ঢাকা-৬ আসনে গণসংযোগকালে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন তার নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, গ্যাস ও পানির সংকট, জলাবদ্ধতাসহ নানামুখী ভোগান্তিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত। গ্যাসের চাপ কম থাকায় অনেক গৃহিণী নিয়মিত রান্না করতে পারছেন না। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এছাড়া ইশরাক হোসেন অভিযোগ করেন, এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি। সড়ক ও ফুটপাত দখল, অবৈধ পার্কিং এবং চাঁদাবাজির কারণে জনদুর্ভোগ বাড়ছে। সংসদ সদস্য নির্বাচিত হলে এসব অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৫২ বার পড়া হয়েছে