ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

ঢাকায় নতুন রোগী শতাধিক, সারাদেশে পরিস্থিতি উদ্বেগজনক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৬৩ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত একদিনে ঢাকায় ২৮২ জন এবং ঢাকার বাইরে ৮৬১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রামে ১২১, খুলনায় ৬৫, ময়মনসিংহে ৫৬, রাজশাহীতে ৫৬, রংপুরে ৫০ এবং সিলেটে ৮ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬৫ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
১৬০ বার পড়া হয়েছে