ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ২২

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ২২।

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পপুলার, গণস্বাস্থ্য ও গ্রীন লাইফ হাসপাতালেও বেশ কয়েকজন রয়েছে।

বুধবার বিকেল ৩টার পর এই সংঘর্ষ শুরু হয়। এতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সংশ্লিষ্ট সড়কগুলো অসহনীয় যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
১৯০ বার পড়া হয়েছে