ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানে উদ্যোগ: শামা ওবায়েদ Logo আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে উপস্থিত ৬ আসামি Logo মুন্সীগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক Logo বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে সংসদে আলোচনা, ‘বাপের দোয়া-মায়ের দোয়া নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা

ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকা–১০ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচরের একটি অংশ নিয়ে গঠিত এ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, কোনো বড় রাজনৈতিক দলের সমর্থন, বিপুলসংখ্যক কর্মী বা প্রচলিত নির্বাচনী ব্যয়ের সক্ষমতা তার নেই। জনগণের আস্থা ও সহায়তাই হবে তার মূল শক্তি, এবং তার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র জনগণের প্রতিই।

গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তিনি শুধু সংসদ সদস্য প্রার্থী নন, গণভোটেরও প্রার্থী। বহু ত্যাগের বিনিময়ে দেশে সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।

এর আগের দিন, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর), ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তারও আগে অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন জল্পনা থাকলেও, আজকের ভিডিও বার্তায় আসিফ মাহমুদ পরিষ্কার করেন যে তিনি স্বতন্ত্রভাবেই নির্বাচনে অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
৮১ বার পড়া হয়েছে