ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

ঢাকা-১৮ আসনে ভোটের আগে বিএনপি প্রার্থীর অভিনব বার্তা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নির্বাচনী প্রচার শুরুর আগেই ভিন্নধর্মী উদ্যোগে ভোটারদের নজর কাড়ার চেষ্টা করছেন বিএনপির প্রার্থীরা। দেশজুড়ে এমন তৎপরতার মধ্যেই আলোচনায় এসেছেন ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

ঢাকা-১৮ এলাকায় তিনি অফিসিয়াল প্যাডে লেখা একটি চিঠির সঙ্গে আলাদা করে “স্যরি” ও “ধন্যবাদ” বার্তা পৌঁছে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের কাছে। মূলত নির্বাচনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে যেন আবাসিক এলাকার মানুষ কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়েই আগাম দুঃখপ্রকাশ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি। বিশেষ করে উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসিন্দাদের প্রতি এই বার্তা পৌঁছে দিয়ে নির্বাচিত হওয়ার আগেই জনগণের কাছে নিজের দায়িত্ববোধ ও জবাবদিহিতার বিষয়টি স্পষ্ট করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা-১৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত ও তুরাগ থানা। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই আসনটি দেশের ২৭টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের কারণে এখানকার ভোটারদের প্রত্যাশা ও আগ্রহ তুলনামূলকভাবে বেশি। বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও ঢাকায় দলীয় প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহী।

বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে অঞ্চলভিত্তিক সমস্যার সমাধান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি।

এই আসনে বিএনপির প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদীব।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
৫০ বার পড়া হয়েছে