ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

ঢাবিতে শিবিরের প্রদর্শনীতে মানবতাবিরোধী অপরাধী ব্যক্তিদের ছবি সরানো হয় শিক্ষার্থীদের প্রতিবাদের পর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ছবি প্রদর্শন করা হয়। তবে ওই ছবিগুলো শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে সরানো হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে টিএসসি থেকে ‘ফতেহ গণভবন’ পর্যন্ত একটি সাইকেল র‍্যালি দিয়ে কর্মসূচির সূচনা হয়। দুপুর সাড়ে ১১টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন।

প্রদর্শনীতে বিভিন্ন ঐতিহাসিক ছবি ও স্লোগান স্থান পায়, যেখানে নারী নেতাদের বিপ্লবী চিত্র, গণভবন দখলের ঘটনা এবং শহীদ আবু সাইদসহ অন্যান্য শহীদদের ছবিও দেখানো হয়।

তবে ‘বিচারিক হত্যাকাণ্ড’ নামে আয়োজিত একটি বিশেষ প্রদর্শনীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি প্রদর্শনের বিষয়টি ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। সামাজিক মাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া আসে।

সরেজমিনে দেখা গেছে, ওই প্রদর্শনীতে মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আলী আহমেদ মোহাম্মদ মুজাহিদ ও দেলোয়ার হোসাইন সাঈদীর ছবি রাখা হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পাঠানো প্রক্টোরিয়াল টিম শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার পর ওই অংশটি বন্ধ করে দেয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
৩৪৫ বার পড়া হয়েছে