ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করল হাইকোর্ট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করল হাইকোর্ট।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ দু’পক্ষের আইনজীবীদের শুনানি শেষে রুল নিষ্পত্তি করে মামলা দুটি বাতিল করে দেন।

মামলার অভিযোগে বলা হয়, লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য সরাসরি সম্প্রচার করে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দেখানো, প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন।

২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি মিললে সেই বছরের ৮ জানুয়ারি সংশ্লিষ্ট থানায় দায়ের করা হয় মামলাটি।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরে সরকারের অনুমতি না নেয়ায় মামলাটি বাতিল করেন হাইকোর্ট। এই মামলায় আবদুস সালাম গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবন্দি থেকেছেন। তবে মামলায় তারেক রহমান কোন আবেদন করেনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
১৬৪ বার পড়া হয়েছে